ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল অপারেশনে যাবে: বন্দরের চেয়ারম্যান।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল কার্যক্রমে আসবে। সোমবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠিত “জেনারেল মার্কেট এনগেজমেন্ট কনফারেন্স ফর দ্যা বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট”-এর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় দেশি-বিদেশি ঠিকাদারদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বন্দরের চেয়ারম্যান বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রকল্পে ব্রেক ওয়াটার, ড্রেজিংসহ নেভিগেশন চ্যানেল সুবিধা, রেল ও সড়ক সংযোগসহ সকল প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত থাকবে।

পরিকল্পনা কমিশনের তথ্যমতে, চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষ ২০২৫ সালের এপ্রিল থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের কাজ নগরীর উত্তর হালিশহরের আনন্দবাজার এলাকায় অনুষ্ঠিত হবে। বন্দর ব্যবহারকারীরা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

মতামত দিন