ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে নেপালে গেল ৬৭ ট্রাকে ১ হাজার ৪০৭ টন আলু।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু রফতানি হয়েছে নেপালে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৬৭ ট্রাকে ১ হাজার ৪০৭ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান জানান, রফতানিকৃত আলুগুলোর মধ্যে এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু ছিল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা এসব আলু রপ্তানি করেছে একাধিক প্রতিষ্ঠান।

তিনি আরও জানান, একদিনে এত বড় পরিমাণ আলু রফতানির ঘটনা এ মৌসুমে এই প্রথম। এর আগের দিন বুধবার (২৯ অক্টোবর) ২৮ ট্রাকে ৫৮৮ মেট্রিক টন আলু রফতানি হয়েছিল।

চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১০ মাসে এই বন্দর দিয়ে নেপালে ৩৯ হাজার ৩৯ মেট্রিক টন আলু রফতানি হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন