যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো বাংলাদেশে এল সরকারিভিত্তিক গম।
বাংলাদেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভিত্তিক (G2G) চুক্তির মাধ্যমে গম আমদানি শুরু করেছে। শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমভি নর্স স্ট্রাইড নামের জাহাজটি,যা নিয়ে এসেছে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। প্রথম চালান হিসেবে এই জাহাজে এসেছে প্রায় ৫৭ হাজার টন গম।
খাদ্য অধিদফতর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (USDA) মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী আমদানি কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই শুরু হয়েছে, যা সম্পন্ন হওয়ার পর দ্রুত খালাসের ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
মতামত দিন