ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের (রি-ইস্যু) নিলাম আয়োজন করবে। এই নিলামে ২০২৫ সালের ২৭ আগস্ট ১০.৩০ শতাংশ কুপন হারে ইস্যু করা ১ হাজার কোটি টাকার ট্রেজারি বন্ড পুনরায় প্রকাশ করা হবে।

বন্ডের মেয়াদ শেষ হবে ২০৪৫ সালের ২৭ আগস্ট।

নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও নিজেদের গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীরা প্রতি ১০০ টাকা মূল্যের বন্ডের জন্য কাঙ্ক্ষিত প্রাইস ও পরিমাণ উল্লেখ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড দাখিল করতে হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতেও বিড দাখিল করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণ ও প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যেই প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে।

মতামত দিন