ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে ভারতে বাণিজ্য প্রায় ১৪ কোটি টাকা,আর ভ্রমণে রাজস্ব দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

বেনাপোল বন্দরের মাধ্যমে বুধবার (২২ অক্টোবর) ভারতে ৩৫৬টি ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে ১৮৩৩ জন পাসপোর্টধারী যাত্রী চলাচল করেছেন।

বাণিজ্য খাতে সরকারের আয়ের পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা এবং ভ্রমণ খাতে প্রাপ্ত রাজস্ব প্রায় ১৬ লাখ টাকা।

ভারত থেকে আমদানি করা পণ্যের মধ্যে ছিল শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল, শিশুখাদ্য, মেশিনারিজ, অক্সিজেন, বিভিন্ন ফল, চাল, পেঁয়াজ ও মাছ। বাংলাদেশ থেকে রফতানি করা ১১৫টি ট্রাকের পণ্য তালিকায় উল্লেখযোগ্য ছিল বসুন্ধরা টিসু, মেলামাইন, কেমিকেল, মাছ ও ওয়ালটন পণ্য।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জানান, গত বছরের ৫ আগস্টের পর দুই দেশের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞার কারণে পণ্য ও যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮৩৪ জন যাত্রী চলাচল করেছেন। এদের মধ্যে ১০৭২ জন ভারতে গেছেন, আর ৭৬১ জন দেশে ফিরে আসেন।

বেনাপোল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রেলপথে ভারত থেকে ১০০টি ট্রাক্টর আমদানি হয়েছে, তবে এরপর থেকে কোনো পণ্য রেলপথে আসেনি। ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল এখনও বন্ধ রয়েছে।

মতামত দিন