ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

জেদ্দা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু করলো সৌদি এয়ারলাইন ফ্লাইএডিল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অ্যাভিয়েশন বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল সৌদি আরবের উড়োজাহাজ পরিবহন সংস্থা ফ্লাইএডিল। সংস্থাটি জেদ্দা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।


বুধবার (২২ অক্টোবর) বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে ফ্লাইএডিলের যাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

ফ্লাইএডিল জানিয়েছে, প্রাথমিকভাবে তারা জেদ্দা–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট এফ৩ ৯১১২ জেদ্দা থেকে স্থানীয় সময় রাত ১:৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ফিরতি ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকা থেকে স্থানীয় সময় বেলা ১টায় জেদ্দার উদ্দেশে ছাড়বে।

নতুন এই ফ্লাইট সুবিধা প্রবাসী শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্যও প্রতিযোগিতামূলক ভাড়া নিশ্চিত করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, ফ্লাইএডিলের ঢাকা সংযোগ আন্তর্জাতিক রুটে ভ্রমণ আরও সহজ ও দ্রুত করবে।

মতামত দিন