ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি বুধবার (২২ অক্টোবর) দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে। কমিটির ভার্চুয়াল সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রথম প্রস্তাবটি এসেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে। এতে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে পরিশোধিত জ্বালানি তেল সরাসরি আমদানি  করার অনুমোদন চাওয়া হয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে। সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো দেশে জ্বালানি তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা।

দ্বিতীয় প্রস্তাবটি এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এটি ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ প্রকল্পের আওতায়। প্রস্তাব অনুযায়ী, এক কোটি ই-পাসপোর্টের কাঁচামাল সংগ্রহ করা হবে। জরুরি প্রয়োজনে এর মধ্যে ৫০ লাখ কাঁচামাল বইয়ে রূপান্তর করা সম্ভব হবে। এছাড়া ৫৭ লাখ ই-পাসপোর্ট বই এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্যাকেজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে।

কমিটি প্রস্তাবটি বিশদভাবে পর্যালোচনা করে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। তারা উল্লেখ করেছে, ই-পাসপোর্ট বিতরণ অব্যাহত রাখা এবং সীমান্ত ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করার জন্য এই প্রকল্পটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

মতামত দিন