ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো আরেকটি বড় এয়ারবাস, সংখ্যা এখন ২৫।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বহরে যুক্ত করেছে নতুন একটি বৃহৎ উড়োজাহাজ—এয়ারবাস A330-300। এর মাধ্যমে সংস্থাটির মোট বিমান সংখ্যা দাঁড়াল ২৫-এ।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্পেনের টারুয়েল বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই বিমানে আসন রয়েছে ৪৩৬টি। অবতরণের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তারা বিমানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

সংস্থাটি জানায়, নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি ব্যবহার করে শিগগিরই সৌদি আরবের জেদ্দা,রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট চালু করা হবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে ৩টি এয়ারবাস A330-300, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং ১০টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ। এয়ারক্রাফটের সংখ্যার হিসেবে ইউএস-বাংলা এখন বাংলাদেশের সবচেয়ে বড় বিমান সংস্থা।

সংস্থাটি বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

মতামত দিন