ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রপ্তানি ও রেমিট্যান্সে উজ্জ্বল প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতি সামান্য বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট ২০২৫) বৈদেশিক লেনদেনে বাংলাদেশের পরিস্থিতি সন্তোষজনকভাবে উন্নতি করেছে। সরকারের তাজা হিসাব অনুযায়ী, এই সময়কালে উদ্বৃত্ত অর্থাৎ ঘাটতি ছাড়িয়ে বৈদেশিক লেনদেন দাঁড়িয়েছে ৪৮ কোটি ডলার,যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য দেখাচ্ছে, প্রথম দুই মাসে দেশের আমদানি প্রায় ১০ শতাংশ বেড়ে ১,০৮৮ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে রপ্তানি আয় ৭৯৩ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এর ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে ২৯৬ কোটি ডলার হয়েছে, যেখানে পূর্ববর্তী বছরের একই সময়ে ঘাটতি ছিল ২৭৫ কোটি ডলার।

বিশদভাবে দেখা যায়, মূলধনি পণ্যের আমদানি ২৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মধ্যবর্তী পণ্যের আমদানি ৮.২ শতাংশ বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ কমে যাওয়ায় বৈদেশিক লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৮ বিলিয়ন ডলার বাড়িয়ে প্রায় ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মতামত দিন