১৫ হাজার টন চিনি কিনছে সরকার, ব্যয় ১৭৩ কোটি টাকা।
দেশে চিনি বাজার স্থিতিশীল রাখতে স্থানীয়ভাবে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ চিনি কেনা হবে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকেই চিনি সরবরাহ করা হবে। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা ৫৮ পয়সা।
বৈঠকে আরও জানা যায়, চিনির পাশাপাশি বিভিন্ন ধরনের সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মতামত দিন