ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

প্রায় ২,৯৮৪ টন কাঁচা পাট রফতানির অনুমতি পেয়েছে দেশের ১২ প্রতিষ্ঠান।

নিজেস্ব প্রতিবেদক:

বাণিজ্য মন্ত্রণালয় দেশের ১২টি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৯৮৪ টন কাঁচা পাট রফতানির অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন থেকে ৩০ সেপ্টেম্বর প্রাপ্ত আবেদন বিবেচনা করে এসব প্রতিষ্ঠানকে রফতানি অনুমতি দেয়া হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠান ও রফতানি পরিমাণ হলো—ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স ২০৮ টন, পপুলার জুট এক্সচেঞ্জ ৮২২ টন, সারতাজ ট্রেড ইন্টারন্যাশনাল ৩৬৬ টন, রশ্মি কবির ১০৪ টন, জননী এন্টারপ্রাইজ ৫২ টন, শরীফ ট্রেড ভিলেজ ২৬ টন, দি ওয়ার্ল্ড জুট গার্ডেন ২৫ টন, আইডিয়াল ট্রেড ইন্টারন্যাশনাল ১৯২ টন, আরএস ট্রেডার্স ১৩০ টন, বুলবুল ট্রেডার্স ২৫ টন, জুটব ইম্পেক্স ১৩০ টন এবং এনএস জুট বেলিং ১০৪ টন।

এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, আগে কাঁচা পাট রফতানির জন্য সরকারের অনুমতি নেওয়া ছিল প্রয়োজন। গত মাসে বাণিজ্য মন্ত্রণালয় একটি নতুন পরিপত্র জারি করে রফতানি নীতি সংশোধন করেছে। ২০২৪–২৭ সালের রফতানি নীতির অন্তর্ভুক্ত তালিকায় কাঁচা পাটকে নতুন শর্তসহ ১৯ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মতামত দিন