ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জলবিদ্যুৎ রফতানি সহজ করতে ভারতের সড়ক ব্যবহার করতে দেবে ভারত,আশা ভুটানের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ভুটানের জলবিদ্যুৎ রফতানিতে ভারতের সড়ক ব্যবহারের সুযোগ দেওয়ার আশায় রয়েছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ সেন্টারের ‘কান্ট্রি ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ সম্মেলনের সময় ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ঢাকা ও থিম্পু একই লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, ভারী যানবাহনের ব্যবহার ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগে সহজ হলেও, ভুটানের অবকাঠামো সরাসরি এই ধরনের পরিবহনের জন্য প্রস্তুত ছিল না। এজন্য ভুটান এই  মুহূর্তে বাংলাদেশ-ভারত-ভুটান ইলেকট্রিকিটি অ্যাক্সেস প্রজেক্টে (বিবিআইএন) স্বাক্ষর করেনি।

দর্শক ও বিশ্লেষকদের জন্য রাষ্ট্রদূত দর্জি জানান, চলতি বছরের শেষের দিকে ঢাকায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের ব্যবসা ও বিদ্যুৎ রফতানির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে।

মতামত দিন