ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু।

নিজেস্ব প্রতিবেদক: 

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর শনিবার (৪ অক্টোবর) বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বন্দরে পণ্যবোঝাই ট্রাক আগমণ এবং প্রেরণ করতে দেখা গেছে।

বেনাপোল ও পেট্রাপোল বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছুটির কারণে সব বাণিজ্য সাময়িকভাবে বন্ধ ছিল। শনিবার থেকে বন্ধ থাকা ট্রাকগুলো বন্দরে ঢুকতে শুরু করেছে। তবে ট্রাফিকের চাপ কিছুটা বৃদ্ধি পেয়ে সীমিত যানজট তৈরি হয়েছে।

বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, ছুটির পর বাণিজ্য পুনরায় শুরু হলেও পেট্রাপোল বন্দরে স্টাফ উপস্থিতি কম থাকায় গতিশীলতা স্বাভাবিক দিনের তুলনায় ধীর।

মতামত দিন