ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ছয় দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

নিজেস্ব প্রতিবেদক: 

শারদীয় দুর্গাপূজার টানা ছয় দিনের বিরতির পর শনিবার (৪ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে। দুপুরে ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম পুনরায় সচল হয়।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে শনিবার দুপুর ১২টার পর থেকে স্বাভাবিকভাবে সব কার্যক্রম চলছে।

বন্দর এলাকায় কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন