ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

এনবিআরের জরুরি নির্দেশনা,দুর্গাপূজার ছুটিতেও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

নিজেস্ব প্রতিবেদক: 

আসন্ন দুর্গাপূজায় সরকারি ছুটি থাকলেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে না। এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১ ও ২ অক্টোবরের সরকারি ছুটির দিনগুলোতেও কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে সীমিত পরিসরে কার্যক্রম চলবে, যাতে আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত না হয়।

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মীরা টানা চার দিন ছুটি কাটাবেন।

এর আগে ঈদুল ফিতরের ছুটির সময়ও সীমিত আকারে শুল্ক কার্যক্রম চালু রাখা হয়েছিল বলে এনবিআর জানিয়েছে।

মতামত দিন