ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার।

নিজেস্ব প্রতিবেদক: 

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আগামী বুধবার (১ অক্টোবর) থেকে দেশের ব্যাংক ও পুঁজিবাজারে টানা চার দিনের ছুটি শুরু হচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

তথ্যমতে, ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর কারণে ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় আর্থিক খাতের কার্যক্রম চার দিন সম্পূর্ণ স্থবির থাকবে।

সবকিছু বন্ধ থাকার পর ৫ অক্টোবর (রোববার) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ওইদিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু হবে। পাশাপাশি ব্যাংকগুলোও নিয়মমতো তাদের কার্যক্রম শুরু করবে।

মতামত দিন