ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দুর্গাপূজায় টানা ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি।

নিজেস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের জন্য বন্ধ থাকছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান,ব্যবসায়ীদের সম্মতিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্দর কার্যক্রম স্থগিত থাকবে। ৪ অক্টোবর থেকে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হবে।

তবে কর্তৃপক্ষ জানায়, বন্দর এলাকার ভেতরে পানামা ওয়্যারহাউজে পণ্য ওঠা-নামার কাজ চালু থাকবে। সরকারি ছুটি না থাকায় বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে,ছুটির সময়ও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে না। এমনকি বিজয়া দশমীর দিনও যেকোনো যাত্রী চাইলে সহজেই ভারত বা বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।

মতামত দিন