শারদীয় দুর্গাপূজায় টানা আট দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি টানা আট দিন বন্ধ থাকবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে, ফলে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম জানান, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে এ দীর্ঘ বিরতি দেওয়া হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরে ৪ অক্টোবর থেকে বন্দর স্বাভাবিক নিয়মে আবারও চালু হবে।
ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক এসআই জামিরুল ইসলাম নিশ্চিত করে বলেন, যাত্রী পারাপার বন্ধ থাকবে না, প্রতিদিনই যাত্রীদের নিয়মিত যাতায়াত চলবে।

মতামত দিন