ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রপ্তানিকারকদের জন্য সুসংবাদ,রপ্তানি আয়ের অগ্রিম অর্থ সংরক্ষণে বাধ্যবাধকতা তুলে নিল বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়াতে এবং বৈদেশিক বাণিজ্যে আরও গতি আনতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওয়া অগ্রিম অর্থের ওপর থাকা শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, অগ্রিম অর্থের একটি অংশ সংরক্ষণ করার যে নিয়ম চালু ছিল, তা আর বহাল থাকছে না।

পূর্বে এই নিয়মে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক ছিল। নতুন নির্দেশনায় সেই বিধান তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ পদক্ষেপ রপ্তানিকারকদের উৎপাদন ও কাঁচামাল সংগ্রহ সহজ করবে এবং আন্তর্জাতিক অর্ডার বাস্তবায়নে সহায়তা করবে।

তবে শুধু সুবিধা নয়, নতুন নীতিমালায় সুরক্ষার শর্তও যুক্ত হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকারকের নামে নিশ্চিত চুক্তি বা এলসি থাকতে হবে, অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে এবং সংশ্লিষ্ট রপ্তানিকারকের আগের কার্যক্রম সন্তোষজনক হতে হবে। পাশাপাশি অর্ডার বাস্তবায়নে সক্ষমতা যাচাইয়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

রপ্তানি আয় ব্যবস্থাপনা সহজ হওয়ায় ব্যবসায়ীরা আশা করছেন, এই নীতি পরিবর্তন রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ভূমিকা রাখবে।

মতামত দিন