ইতালি বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী।
বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর প্রসারে ইতালি সক্রিয় উদ্যোগ নিতে চায়। এমন ইঙ্গিত দিয়েছেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে।
রাষ্ট্রদূত আলেসান্দ্রে উল্লেখ করেন, “মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে, যা আমাদের বিনিয়োগ পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।”
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। ইতালির বিনিয়োগকারীরা চাইলে যে কোনো সময় আমাদের দেশে বিনিয়োগ করতে পারবে, এবং তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
দুই পক্ষ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উভয়েই দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত করার গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইতালির ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি।।
মতামত দিন