ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আমদানি অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণের উদ্দেশ্যে সরকার অনুমোদন দিয়েছে ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৮তম বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেছেন।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়, জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো যাপিন (বিএসপি) থেকে এই পরিমাণ গ্যাসোলিন আনা হবে। মোট খরচ ধরা হয়েছে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশের মোট গ্যাসোলিন ৯৫-এর চাহিদা প্রাক্কলিত হচ্ছে ৬ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার টন জিটুজি মাধ্যমে, ১ লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায়, এবং বাকি ৪ লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে।

বৈঠক সূত্রে জানা যায়, এই আমদানির জন্য প্রিমিয়াম এবং রেফারেন্স প্রাইস নির্ধারণ করা হয়েছে। প্রতি ব্যারেল গ্যাসোলিন ৯৫-এর মূল্য ধরা হয়েছে ৫.২০ ডলার। অর্থায়ন হবে বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রয় থেকে আসা তহবিল এবং অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের মাধ্যমে।

মতামত দিন