ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার উপহার: ভারতে পাঠানো হলো ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল।

নিজেস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের আগরতলা স্থলবন্দর দিয়ে উপহার হিসেবে পাঠানো হয়েছে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপভ্যান ভারতের আগরতলা বন্দরে প্রবেশ করে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য এই চাল প্রেরণ করেছে। হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে এটি উপহার হিসেবে বিতরণ করা হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সমস্ত প্রক্রিয়া মেনে দ্রুত কাস্টমস ছাড়করণ সম্পন্ন করা হয়েছে।

মতামত দিন