ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতায় ক্ষোভ বাণিজ্য উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছেন, যেসব প্রতিষ্ঠান একসময় শিল্প উৎপাদনে বড় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, তারা এখন অপ্রাসঙ্গিক কাজে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

তিনি উদাহরণ টেনে বলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড যন্ত্রাংশ তৈরি ও সংযোজনের জন্য গড়ে উঠেছিল, অথচ এখন তারা হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে ব্যস্ত। অন্যদিকে, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের গাড়ি বানানোর সক্ষমতা থাকার কথা, কিন্তু প্রতিষ্ঠানটি এখন কেবল গাড়ির ফিল্টার সরবরাহের চুক্তি করছে। এসব দেখে লজ্জা লাগে বলে মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনে আয়োজিত ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, শিল্প উদ্যোক্তা হাফিজুর রহমান খান ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

শেখ বশির উদ্দীন বলেন, শিল্পে অগ্রগতি আনতে হলে ব্যয়ের উদ্বৃত্ত সৃষ্টি করতে হবে এবং একটি পরিষ্কার মডেল তৈরি করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সাময়িক স্বার্থ বিসর্জন দিয়েই সক্ষমতা বাড়াতে হবে, আর এজন্য দরকার নির্দিষ্ট লক্ষ্য ও মানসম্মত পরিকল্পনা।

পুরনো দিনের ব্যবসায়ীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের বাবাদের প্রজন্মে উদ্যোক্তাদের মধ্যে প্রচুর উদ্যম ছিল। এখন যাদের সম্পদ ও সামর্থ্য আছে, তারা ভোগের দিকে বেশি ঝুঁকছেন; নতুন কোনো  উদ্যোগ নিতে অনীহা, বরং নানা অজুহাতে সময় পার কর

মতামত দিন