ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

তিন বছর পর সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে ৬০ মেট্রিক টন টমেটো এসেছে দেশীয় বাজারে।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ তিন বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে টমেটো আমদানি হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুটি ভারতীয় ট্রাকে মোট ৬০ মেট্রিক টন টমেটো বন্দরে প্রবেশ করে।

জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক এ টমেটো সরবরাহ করেছেন। পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানিয়েছেন, এই বন্দরে এর আগে টমেটো আমদানি হয়েছিল, তবে দীর্ঘ তিন বছর ধরে এটি বন্ধ ছিল। আজ হঠাৎ দুটি ট্রাকে বিশাল পরিমাণ টমেটো আসায় কার্যক্রমে নতুন ধাক্কা এসেছে।

তিনি আরও জানান, টমেটোগুলো দ্রুত লোড-আনলোড প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। এর ফলে স্থানীয় বাজারে টমেটোর সরবরাহ বাড়বে এবং ক্রেতাদের চাহিদা মিটানো সহজ হবে।

মতামত দিন