ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আবারও ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা পেল স্বপ্ন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের খ্যাতনামা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’ আবারও সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে। সুপারস্টোর ক্যাটাগরিতে ২০২৫-২৬ মেয়াদের জন্য এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো আয়োজনে দেশের সুপারব্র্যান্ডগুলোর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ‘স্বপ্ন’র পক্ষ থেকে একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন হেড  অব কনজুমার ইন্সাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি ও জুনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) বিভাগের জারিন তাসনিম।

এছাড়া উপস্থিত ছিলেন এসর্টমেন্ট ও ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং উপদেষ্টা বুশরা জেরিন, ট্রেড মার্কেট রিসার্চ বিভাগের প্রধান নুসরাত জাহান, মিডিয়া ও পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং শব্দ প্রকৌশলী মো. ওবাইদুল ইসলাম।

আগেও একাধিকবার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে স্বপ্ন। টানা তিনবার সুপারব্র্যান্ড হিসেবে পুরস্কার জেতার পাশাপাশি সুপারশপ খাতে নবমবারের মতো সেরা ব্র্যান্ড নির্বাচিত হয় প্রতিষ্ঠানটি। সারাদেশের সেরা ১০টি ব্র্যান্ডের মধ্যে স্থান পায় টানা ষষ্ঠবার।

এর বাইরে, আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন করেছে স্বপ্ন। ২০২০ সালে এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার’ খেতাবসহ ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতে নেয় তারা। এশিয়ার জাপান, চীন, সিঙ্গাপুরসহ মোট ১৮টি দেশের শীর্ষ মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করে স্বপ্ন।

মতামত দিন