শারদীয় দুর্গোৎসবের জন্য আখাউড়া বন্দরে প্রস্তুত ২ টন ইলিশ মাছ রফতানির অপেক্ষায়।
আখাউড়া বন্দরের কাস্টমস কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, ট্রাকটি কাগজপত্রের কাজ শেষ হলে দ্রুত ভারতে প্রবেশ করবে। এ বিষয়ে বন্দরে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে অনুমোদনের অনুরোধ করা হয়। বিশেষ অনুমোদনের মাধ্যমে দেশের ৩৭টি প্রতিষ্ঠানকে মোট ১,২০০ টন ইলিশ ভারতে রফতানি করার অনুমতি দেওয়া হয়েছে, যা আগামী ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।
ইলিশ রফতানি এক সময় উন্মুক্ত থাকলেও ২০১২ সালে উৎপাদন সংকটের কারণে বন্ধ করা হয়। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় সীমিত পরিমাণে বিশেষ অনুমোদনের মাধ্যমে রফতানির সুযোগ দেওয়া হচ্ছে। গত বছর অনুমোদিত ২,৪২০ মেট্রিক টনের মধ্যে মাত্র ১,৩০৬.৮১৩ মেট্রিক টন রফতানি হয়েছে। মাছের সীমিত উৎপাদন ও উর্ধ্বমূল্যের কারণে এ বছরও অনুমোদিত পুরো পরিমাণ রফতানি করা সম্ভব নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন