ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে এক হাজার দুইশত মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই রপ্তানির সুযোগ পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান।


বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়। রপ্তানির সময়সীমা আজ থেকেই শুরু হয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত পণ্য রপ্তানিতে কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে—

  • রপ্তানি নীতি ২০২৪-২৭ এর সব বিধি-বিধান অনুসরণ করা বাধ্যতামূলক;

  • নির্ধারিত মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে;

  • শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান যথাযথভাবে পরীক্ষা করবে;

  • অনুমোদিত পরিমাণের বাইরে কোনো ইলিশ রপ্তানি করা যাবে না;

  • আগের অনুমতির ভিত্তিতে প্রকৃত রপ্তানির প্রমাণ দাখিল না করলে নতুন আবেদন গ্রহণ করা হবে না;

  • প্রতিটি চালান রপ্তানির সময় এসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড সিস্টেম (ASYCUDA World System) ব্যবহার করে শুল্ক কর্তৃপক্ষ নিশ্চিত করবে যেন অতিরিক্ত পণ্য রপ্তানি না হয়;

  • অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজের নামে রপ্তানি ছাড়া সাব কনট্রাক্ট দিতে পারবে না;

  • প্রয়োজনে সরকার যেকোনো সময় অনুমোদন বাতিল করার ক্ষমতা রাখে।

মতামত দিন