ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার দেশের কৃষিখাতে ব্যবহার করার জন্য রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার মেট্রিক টন  এমওপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৩৩১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে এসব সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ)’-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় তৃতীয় লটের ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। এই লটের জন্য ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার মার্কিন ডলার এবং প্রতি টনের দাম ৩৬১ ডলার নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই লটের জন্য ব্যয় ধরা হয়েছে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা, এবং প্রতি মেট্রিক টনের দাম ৩৬১ মার্কিন ডলার।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান, সার আমদানিতে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

মতামত দিন