বাংলাদেশের শিল্প ও বিনিয়োগ উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান: বাণিজ্য উপদেষ্টার।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ কিছুটা এগিয়েছে, তবে সামগ্রিকভাবে আমরা এখনও অনেক পিছিয়ে।
তিনি বলেন, চীনের বাংলাদেশে বিনিয়োগ গত কয়েক বছরে ৩০০ শতাংশ বেড়েছে।
বশিরউদ্দীন আরও উল্লেখ করেন, দেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ প্রাণহানি হয়, তা ভয়াবহ মাত্রার। এ জন্য সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি।
তিনি জানান, আগামী রোববার যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে ট্যারিফ বিষয়ক আলোচনা করবে। প্রতিনিধি দলটি বাংলাদেশে ট্যারিফ কাঠামো কিভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে পরামর্শ দেবে।
চীনা দূতাবাসের উদ্যোগে ১২ ও ১৩ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এ বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এক্সিবিশন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

মতামত দিন