ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

এনবিআরের নতুন নির্দেশনা, বন্ডেড ওয়্যারহাউসের পণ্য দ্রুত খালাসে সহজীকরণ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর পণ্য খালাস প্রক্রিয়াকে আরও দ্রুত এবং ঝামেলামুক্ত করতে নতুন নির্দেশনা দিয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক সময় বন্ড লাইসেন্স বা ইউটিলাইজেশন ডিক্লারেশনে উল্লেখিত পণ্যের বর্ণনা এবং এইচএস কোড কাস্টমস কর্তৃপক্ষের ফিজিক্যাল চেকের সময় ভিন্ন পাওয়া যায়। এই ভিন্নতার কারণে শুল্ক প্রক্রিয়ায় বিলম্ব হয় এবং পণ্য সময়মতো খালাস না হওয়ায় রফতানি কার্যক্রমেও প্রতিবন্ধকতা দেখা দেয়।

নতুন নির্দেশনার মাধ্যমে, যদি বন্ড লাইসেন্সে উল্লেখিত এইচএস কোডের প্রথম চার সংখ্যা কাস্টমসের নির্ধারিত কোডের সঙ্গে মিলে যায়, তাহলে সংশ্লিষ্ট কাস্টমস হাউস অঙ্গীকারনামা দাখিলের শর্তে দ্রুত পণ্য খালাস করবে। আর যদি কোড ভিন্ন হয়, তাহলে প্রতিষ্ঠানগুলো কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার করে তাদের প্রাপ্যতায় সংশ্লিষ্ট কোড অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে পণ্য খালাস করতে পারবে।

এনবিআর আশা করছে, নতুন এই নির্দেশনার ফলে বন্ডেড প্রতিষ্ঠানগুলোর রফতানি প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং খরচ সাশ্রয়ী হবে।


মতামত দিন