বাংলাদেশের বাণিজ্য সুবিধা আদায়ে এখনও চ্যালেঞ্জ আছে:বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মনে করেন, বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যে এখনো শক্তিশালী নয়। সম্প্রতি এক সেমিনারে তিনি বলেন, কয়েকটি প্রধান রফতানি পণ্যকে কেন্দ্র করে দরকষাকষি করা বেশ জটিল।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, বাংলাদেশ এখনো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে নিজের চাহিদা পুরোপুরি মানিয়ে নিতে সক্ষম নয়। তাই সমঝোতার মাধ্যমে এগোতে হবে।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যোগ্য জনশক্তিকে সঠিক পদে রাখা জরুরি। যদি তারা নিজেদের ইচ্ছায় চাকরি ছাড়েন, তাহলে প্রতিষ্ঠান বিপর্যস্ত হতে পারে।
অর্থনীতিবিদ ড. আবদুর রাজ্জাক উল্লেখ করেন, এলডিসি থেকে উত্তরণের পর বাণিজ্য সুবিধা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না; সেগুলো অর্জন করতে হবে। তিনি বলেন, আগামীতে মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়া ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে যাবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

মতামত দিন