বাজারে দাম কমেছে চালের,হিলি বন্দরে ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি।
বুধবার (২৮ আগস্ট) হিলি স্থলবন্দরে একদিনে ভারত থেকে রেকর্ড ৫ হাজার ৬৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
চাল আমদানি বেড়ে যাওয়ায় একই সঙ্গে প্রতি কেজি চালের দামও কমেছে প্রায় ৩–৪ টাকা।
হিলি বন্দরের পাইকারী বাজারে শম্পা চাল বিক্রি হচ্ছে ৬৭–৬৮ টাকা প্রতি কেজিতে। মিনিকেট বিক্রি হচ্ছে ৬২ টাকায় এবং মোটা জাতের স্বর্ণা চালের দাম দাঁড়িয়েছে ৫০–৫১ টাকা প্রতি কেজি।
আমদানি বৃদ্ধি এবং তুলনামূলকভাবে দাম কম থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা এই বন্দরে আগমন করছেন।
বেচা-কেনার ভালো পরিবেশে ক্রেতা ও বিক্রেতা উভয়েই সন্তুষ্ট।
যদিও মোটা জাতের চালের আমদানি কম, তবে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের চাল।
মতামত দিন