ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে, শিল্পখাতের বর্জ্য পুনঃব্যবহারের আহ্বান: শিল্প উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং পরিবেশ রক্ষার জন্য শিল্পখাতের বর্জ্য পুনঃব্যবহারযোগ্য করার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। বুধবার (২৭ আগস্ট) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত “সার্কুলার ইকোনমি ও রফতানি প্রতিযোগিতা: বাংলাদেশের সম্ভাবনা” শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকার নতুন উদ্যোক্তাদের সহায়তা করবে যাতে তারা শিল্পখাতে পুনঃব্যবহারযোগ্য কাঁচামাল ব্যবহার বাড়াতে পারে। এতে পরিবেশ সুরক্ষা এবং উৎপাদনশীলতা দুটোই বৃদ্ধি পাবে।

সেমিনারে বক্তারা বলেন, সার্কুলার ইকোনমি নিয়ে গবেষণায় শুধু সরকার নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ইতিমধ্যেই পরিবেশবান্ধব পণ্য তৈরিতে আগ্রহী ১০ জন স্টার্টআপ উদ্যোক্তাকে প্রতিজনকে ৫ লাখ টাকা করে অর্থ সহযোগিতা দিয়েছে।

ইউএনডিপির সহায়তায় আগামী সেপ্টেম্বরে নতুন উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। যাচাই-বাছাই শেষে ডিসেম্বর মাসে আরও কিছু উদ্যোক্তাকে অর্থায়ন দেওয়া হবে।

মতামত দিন