ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শুল্ক বাধা কাটিয়ে হিলিতে ভারতীয় চাল, বাজারে স্বস্তি।

নিজেস্ব প্রতিবেদক:

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি জটিলতা কাটিয়ে স্বাভাবিক পর্যায়ে ফিরেছে এবং বেচাকেনাও হচ্ছে। শুক্রবার (২২ আগস্ট) একদিনে এই বন্দরে ৯৮টি ট্রাকে ৪ হাজার ২০০ টন চাল এসেছে।
চলতি ৯ দিনে আমদানি হয়েছে মোট ৩৩২ ট্রাকে প্রায় ১৫ হাজার টন।

চাল আমদানির বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে দামও কমতে শুরু করেছে। গত তিন দিনে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা হ্রাস পাওয়া গেছে।

সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের শম্পা চাল। হিলি বন্দরের পাইকারী বাজারে শুরুতে প্রতি কেজি শম্পা চালের দাম ছিল ৭২ টাকা, যা বর্তমানে ৬৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি এমন ধারা অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে। এই চালগুলো শুধুমাত্র স্থানীয় বাজারে নয়, ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

মতামত দিন