ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শিল্প ও কৃষি আমদানি মূল্য পরিশোধের নতুন সময়সীমা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি কার্যক্রমকে স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক নতুন  সময়সীমা ঘোষণা করেছে। সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানিতে বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্বিত মূল্য পরিশোধের সীমা পূর্বে ১৮০ দিন ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়সীমা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এটি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে চলমান ডলার সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানিকারকরা বিলম্বে মূল্য পরিশোধ করতে পারবে। তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানি ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও নির্দেশনা দেশে কার্যরত সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলাদের প্রধান কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এই নতুন সময়সীমা অনুযায়ী আমদানিকৃত পণ্য মূল্য পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে আমদানি কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে।

মতামত দিন