পেঁয়াজ আমদানিতে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি সোনামসজিদ আমদানিকারকদের।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্থিতিশীল রাখতে বর্তমান ইমপোর্ট পারমিট (আইপি) নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে স্থানীয় আমদানি ও রফতানিকারকরা।
রোববার (১৭ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সভায় তারা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফর বর্তমানে খুব সীমিত পরিমাণে আইপি প্রদান করছে।
আমদানিকারকরা আরও জানান, আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে ব্যবসায়ীরা সময় ও খরচ বাঁচাতে পারবে, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। তবে সীমিত বরাদ্দ অব্যাহত থাকলে অনিশ্চয়তা তৈরি হবে; কেউ আইপি পাবে, কেউ পাবে না, ফলে বাজারে সরবরাহ ব্যাহত হবে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।
সভায় উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দফতর সম্পাদক মাসুম বিল্লাহসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।
মতামত দিন