বাংলাদেশে আরও ৫টি পোশাক কারখানা পেল ‘সবুজ কারখানা’ স্বীকৃতি।
দেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব উদ্যোগ সম্প্রসারণে আরও পাঁচটি কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এতে বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮টিতে।
বিজিএমইএ জানায়, মোট ২৫৮টি কারখানার মধ্যে লিড প্লাটিনাম পেয়েছে ১০৯টি, লিড গোল্ড ১৩৩টি, লিড সিলভার ১২টি এবং সার্টিফায়েড ৪টি। নতুন স্বীকৃতি পাওয়া কারখানাগুলো হলো—
-
রাইদা কালেকশন (ময়মনসিংহ, ভালুকা) – ৯০ পয়েন্ট, প্লাটিনাম
-
সাউথ অ্যান্ড সুয়েটার কোং লিমিটেড (আশুলিয়া) – ৮৫ পয়েন্ট, প্লাটিনাম
-
কেডিএস ফ্যাশন লিমিটেড (চট্টগ্রাম) – ৮৪ পয়েন্ট, প্লাটিনাম
-
পুরবাণী ফ্যাশন লিমিটেড (সিরাজগঞ্জ, বেলকুচি) – ৮৩ পয়েন্ট, প্লাটিনাম
-
টেক্সইউরোপ বিডি লিমিটেড (গাজীপুর) – ৭০ পয়েন্ট, গোল্ড
ইউএসজিবিসি লিড (Leadership in Energy and Environmental Design) সনদ দিয়ে থাকে, যা নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত পরিবেশগত মান বজায় রাখার নিশ্চয়তা দেয়। লিড সনদে মোট ১১০ পয়েন্টের মধ্যে অর্জিত পয়েন্ট অনুযায়ী বিভিন্ন স্তরের স্বীকৃতি প্রদান করা হয়—৮০ পয়েন্টের ওপরে প্লাটিনাম, ৬০-৭৯ পয়েন্ট গোল্ড, ৫০-৫৯ পয়েন্ট সিলভার এবং ৪০-৪৯ পয়েন্ট সার্টিফায়েড।

মতামত দিন