পেঁয়াজ আমদানি উন্মুক্তের ঘোষণা দিলেন বাণিজ্য উপদেষ্টা।
নিজেস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সভার পরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে দেশে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।
”
এদিকে, ভারতের নতুন পাটপণ্য নিষেধাজ্ঞার প্রভাব রপ্তানি লক্ষ্যমাত্রায় তেমন পড়বে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকলেও ব্যবসায়ীরা পরিস্থিতি মোকাবিলা করছেন এবং সমস্যা হওয়ার সম্ভাবনা কম। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের জন্য ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।”

মতামত দিন