ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চীনের চায়না লেসো গ্রুপকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১২.৫ একর জমি হস্তান্তর।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চীনের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান চায়না লেসো গ্রুপকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১২.৫ একর জমি হস্তান্তর করেছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

চায়না লেসো গ্রুপ প্রায় ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে পিভিসি পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী,  কিচেন উপকরণ, ওয়াটার পিউরিফায়ারসহ বিভিন্ন নির্মাণ ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের পরিকল্পনা করেছে। বিশ্বব্যাপী তাদের কর্মী সংখ্যা প্রায় ২০ হাজার এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ একাধিক দেশে উৎপাদন কেন্দ্র রয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “এই জমি হস্তান্তর বেজাকে বিনিয়োগবান্ধব ও উদ্ভাবনমুখী শিল্প-পরিবেশ গঠনে আরও এগিয়ে নিয়ে যাবে।”

চায়না লেসো গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুধু আর্থিক লাভ নয়, পরিবেশবান্ধব পণ্য ও নবায়নযোগ্য শক্তি সংশ্লিষ্ট সাপ্লাই-চেইন প্ল্যাটফর্ম তৈরিতেও গুরুত্ব দিবেন।

বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে, এছাড়া  আরও কয়েকটি নির্মাণাধীন রয়েছে। সাগরতীরবর্তী এই ২৫ কিলোমিটার এলাকায় গড়ে ওঠা দেশের বৃহত্তম পরিকল্পিত শিল্পাঞ্চলে নগর ব্যবস্থার আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন