খাদ্য মন্ত্রণালইয়ের চাল আমদানিতে ২৪২ প্রতিষ্ঠানকে বরাদ্দ প্রদান শুরু।
নিজেস্ব প্রতিবেদক:
খাদ্য মন্ত্রণালয় চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদন ভিত্তিতে প্রথম দফায় বরাদ্দ প্রদান শুরু করেছে। রোববার (১১ আগস্ট) মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, দেশের ২৪২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
বরাদ্দকৃত চালের মধ্যে রয়েছে ৪ লাখ ৬১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৯ হাজার মেট্রিকটন আতপ চাল। প্রত্যেক আমদানিকারককে ৫শ’ থেকে ২০ হাজার মেট্রিকটন পর্যন্ত চাল আমদানির সুযোগ দেয়া হয়েছে।
সরকারি নির্দেশনায়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল বাজারজাত করতে হবে। এর পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসকে জানাতে হবে। চাল বিক্রি অবশ্যই আমদানিকৃত বস্তাতেই করতে হবে বলে শর্ত রয়েছে।
এ ধরনের ব্যবস্থা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মতামত দিন