ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

লোকসানজনক ৮ স্থলবন্দর বন্ধের পরিকল্পনা নৌ পরিবহন উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের ২৪টি স্থলবন্দর থেকে যেসব বন্দরের ব্যবসায়িক কার্যক্রম কম এবং যা লোকসান করছে, সেগুলো বন্ধ করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ৪টি বন্দর বন্ধ করা হয়েছে, আর ৮টি বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, দেশের প্রধান বন্দরগুলো আধুনিকায়নের মাধ্যমে বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। কিছু নদী বন্দর বেসরকারি খাতকে দান করার চেষ্টা চলছে।

পরিদর্শনের আগে হিলি বন্দর কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বন্দরের অবকাঠামোগত সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। পরে তিনি বন্দর ও কাস্টমসের অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান এবং কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমার উপস্থিত ছিলেন।

মতামত দিন