ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের এক বছরের কঠোর চেষ্টা বাজার থেকে সিন্ডিকেট নির্মূলের দাবি:বাণিজ্য উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের এক বছর ব্যাপী কঠোর চেষ্টা ও পদক্ষেপের ফলে নিত্যপণ্যের বাজার থেকে সিন্ডিকেট নির্মূল হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক টিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকারের কঠোর অবস্থানের ফলে বাজারে সিন্ডিকেট ভেঙে দুর্নীতিমুক্ত অবস্থা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আগামী নির্বাচনের আগে দুর্নীতি নির্মূল করে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে।

উপদেষ্টা আরও বলেন, “আগামী নির্বাচনের আগে চাকরির সুযোগ সৃষ্টি করব এবং জ্বালানি সংকটও  মধ্যবর্তী ধাপে অতিক্রম করবে।”

অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত বাণিজ্য সচিব বলেন, বাজারে কিছু উন্নতি হলেও এখনও দুর্নীতি ও বৈষম্য পুরোপুরি দূর হয়নি। তার জন্য আরও তৎপরতা প্রয়োজন।

জুলাই চেতনার আলোকে দেশকে দুর্নীতি মুক্ত ও উন্নত বাংলাদেশের পথে নিয়ে যেতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মতামত দিন