ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার, ব্যয় ৫১৭ কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকার চলতি বছরের সেপ্টেম্বরে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড-এর কাছ থেকে একটি কার্গো কেনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়।  বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকারি তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫ সময়ের মধ্যে সরবরাহযোগ্য এই এক কার্গো এলএনজি কিনতে মোট খরচ হবে ৫১৭ কোটি ১৯ লাখ টাকা ছাড়িয়ে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারিত হয়েছে ১২ দশমিক ২৮৯ মার্কিন ডলার

এই কেনাকাটার প্রস্তাবটি পেশ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ করে আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

সরকার বলছে,বৈশ্বিক বাজারে মূল্য ওঠানামার মধ্যেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে তারা স্পট মার্কেটভিত্তিক কৌশল গ্রহণ করছে।

মতামত দিন