ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি রাখার ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার (২ আগস্ট) সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। যদিও এটি আগে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির অন্তর্ভুক্ত নয়, তাই আইনগতভাবে ছুটি বাধ্যতামূলক নয়। তবু শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে বিজিএমইএ সব কারখানাকে স্বেচ্ছায় ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, শ্রম আইনের নিয়ম অনুযায়ী, তৈরি পোশাক কারখানাগুলো বছরের শুরুতে নির্দিষ্ট ছুটি ঠিক করে থাকে। তবে জাতীয় প্রয়োজনে ঘোষিত ছুটি বাস্তবায়ন শ্রম আইনের আওতাধীন না হলেও তা বাস্তবায়নে নৈতিক দায়বদ্ধতা থেকে বিজিএমইএ এই আহ্বান জানিয়েছে।

মতামত দিন