বাংলাদেশের ওপর শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।
একইদিন যুক্তরাষ্ট্র আরও ৭০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন শুল্কহার ঘোষণা করে।
বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক নিয়ে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনায় ছিল ঢাকা। এর আগে এপ্রিলে ৩৭ শতাংশ এবং পরে জুলাইয়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। যদিও এপ্রিলে দেওয়া শুল্কহার স্থগিত করা হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় বছরে প্রায় ৮৪০ কোটি ডলার, যার বড় অংশ তৈরি পোশাক খাত থেকে আসে। ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যনীতির আওতায় এই রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে।
নতুন শুল্কহার বিষয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে। ইউএসটিআরের সঙ্গে টানা তিনদিন বৈঠক করেছেন তারা।
মতামত দিন