ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানিতে জিটুজি চুক্তির নীতিগত অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি অর্থবছরে সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির জন্য রাষ্ট্রীয় পর্যায়ে একটি নতুন চুক্তির খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে। সাবিক এগ্রিনিউট্রিয়েন্টস কোম্পানি ও বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মধ্যে এই সমঝোতা হবে সরাসরি সরকার-সরকার (জিটুজি) ব্যবস্থায়।

মঙ্গলবার (২৯ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির ২৩তম বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের সীল পায়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান।

একই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে: চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মালিকানাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার প্রস্তাবও নীতিগতভাবে গৃহীত হয়েছে। ওই জমি ব্যবহার হবে চট্টগ্রামে অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ)-এর পরিধি বাড়ানোর কাজে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

মতামত দিন