যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতি ইস্যুতে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে একটি বিশেষ প্যাকেজ প্রস্তাব নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারস্য রক্ষায় কিছু প্রস্তাব গুছিয়ে পাঠানো হয়েছে। প্রতিনিধি দলটি এখন ওয়াশিংটনে রয়েছে। দুই দেশের আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে।
তবে কী ধরনের প্রস্তাবনা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখন বলা যাবে না।’
এ সময় চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলের বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, ভবিষ্যতে সরকার আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না। এখন থেকে প্রয়োজন হলে জমি কিনেই নিতে হবে।
তিনি আরও বলেন, জলিল টেক্সটাইল মিলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বৈঠক।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, সার ও এলএনজির মতো গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে সরকার সরাসরি ব্যবস্থা নিচ্ছে। এলএনজির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে একটি কার্গো কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মতামত দিন