ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক কমাতে বৈঠকের অপেক্ষায় বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক হ্রাসের লক্ষ্যে ফের আলোচনায় বসতে চায় বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে মার্কিন প্রতিনিধিদের কাছে বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আবার বৈঠকের অনুরোধ করেছি। এখন তাদের আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি। আমাদের বিশ্বাস, আলোচনায় বসা গেলে কিছুটা হলেও শুল্ক কমানো সম্ভব হবে।”

তিনি জানান, শুক্রবার অনলাইন মাধ্যমে একটি বৈঠকের সম্ভাব্য সময় জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তবে তাদের জটিল শুল্ক কাঠামো এবং আইনি বিধিবিধানের কারণে কোনো তৃতীয় পক্ষ বা লবিস্ট দিয়ে সমাধান সম্ভব নয় বলে মনে করছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সরকার সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। যে কারণে খুব সচেতনভাবে এই আলোচনা এগিয়ে নিচ্ছি। যদি ১ আগস্টের মধ্যে বৈঠক না হয়, তবুও আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে।”

মতামত দিন