দ্বন্দ্ব-উত্তেজনায় সাউদার্ন নীটওয়্যার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।
কারখানা সূত্র জানায়, ট্রেড ইউনিয়নের একাধিক নেতার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও শ্রমিকদের হয়রানির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শ্রমিকরা। কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল, যার চূড়ান্ত রূপ নেয় শনিবার সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে। এতে পুরোপুরি থমকে যায় উৎপাদন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে তিন দফা বৈঠকে বসে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিকেএমইএ। তবে কোনো সমাধান না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের নিরাপত্তা এবং সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের উৎপাদন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং স্থানীয় প্রশাসন সার্বিক পরিস্থিতি নজরে রাখছে।

মতামত দিন