চট্টগ্রাম কাস্টমসে অচলাবস্থা,আমদানি-রফতানি বন্ধ পণ্য খালাসে স্থবিরতা।
রোববার (২৯ জুন) সকাল থেকেই কাস্টম হাউজের কার্যক্রম বন্ধ দেখা যায়। দপ্তরগুলোর দরজায় তালা ঝুলছে। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এলেও কাজে অংশ নিচ্ছেন না। এর প্রভাব পড়েছে বন্দরের জেটিগুলোতেও—বাড়ছে কন্টেইনার জট, দেরি হচ্ছে পণ্য খালাসে। ফলে বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, শুল্কায়নের জন্য আসা আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা কর্মবিরতির কারণে ফিরে যাচ্ছেন। তারা বলছেন, কাগজপত্র আটকে থাকায় সময়মতো পণ্য খালাস করা যাচ্ছে না। এতে বাড়তি খরচ গুনতে হবে, যা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপরই চাপ সৃষ্টি করবে।
একাধিক আমদানিকারক ও রফতানিকারক প্রতিনিধিরা দ্রুত এই সংকট সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন।
প্রসঙ্গত,২২ জুন থেকে শুরু হওয়া এনবিআর শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের শুল্ক কর্মকর্তারাও আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের দাবি, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত প্রত্যাহার ও বর্তমান চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

মতামত দিন